জলের গল্প

জলের ভেতর জলের ছবি এঁকে
জল দিয়ে ঐ জলকে দিলাম ঢেকে।
জল পাওয়া কী সহজ কথা !
কিছু জলে কেবল বাড়ায় ব্যথা।

চোখের জলের কেমন নোনতা স্বাদ,
ঝড়ের বেগে আস’লে সে হঠাৎ
যায় না দেওয়া বাঁধ।

হারিয়ে যাওয়া গল্পের মাঝে
পাই কত কি খোঁজে!
মনের ভেতর আছে শুকনো একটা চর
মনপুরাটা ধর।

বিরান সে চর,নাই’তো রে ঘর
নয়তো সোজা, যায় না বোঝা
কে যে আপন কে যে পর!
কে জানে কার কেন ঝড়ে জল?

আনন্দের জল, দুঃখের জল,
জলের হরেক ঢং!
জলের নাই কোনো রঙ।

আমার আমি এ্যাকলা ভালো জলের ছবি এঁকে,
আমার জলটা গেছে চৌদিকেতে বেঁকে!

জলের ছবি এঁকে ছিলাম, দিয়ে জলের ছাপ,
মন বলেছে, ওরে অবুঝ, দূরত্বটা মাপ।
দূরত্বটা শুধুই চোখের মন, ছোটে তার আগে
জলের জন্য এখন আমার কেবল তৃষ্ণা লাগে।

দূরত্বটা থাক না দূরে, মনকে নিলাম টেনে
জলের জন্য জল হয়েছি জলকে নিলাম মেনে।
এখন আমার ভেতর জুড়ে জলের বসবাস
আর হবে না এখন থেকে জলের সর্বনাশ!

এ বিভাগের আরও পোস্ট

কারো শীত, কারো আর্তনাদ

সাজমুন নাহার

ছবির মতো দেশ

নাবিদ ফারিহা জান্নাত

ক্ষমার শর্তের প্রত‍্যুত্তর

তায়‍্যেবা রুবায়েত

বিষন্ন মেঘলা মনে অচেনা আশার ছায়া

রং ছাড়া তুলি(কা)

শরতের ছোঁয়ায় তুমি আমি

রং ছাড়া তুলি(কা)

নতুন বছরের আগমন

এ. এম. মহিউদ্দিন সরকার

নারী

কাজী বরুন নাহার রিমি

নাত ই রাসুল

বাছিত ইবনে হাবীব

কোরবানি

মাসুদার রহমান মাসুদ

সংগীত সম্ভার

বাছিত ইবনে হাবীব